করোনায় একদিনে আরও ৪৭ মৃত্যু, শনাক্ত ২৪৩৬
১৩ জুন ২০২১, ০৫:৫৬ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩২ ও নারী ১৫ জন। মৃত ৪৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪২, বেসরকারি হাসপাতালে ৩ এবং বাসায় ২ জন মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ১১৮ জনে।
রোববার (১৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৫১২টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৪৭৩টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ৭৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৬১ লাখ ৭৫ হাজার ১১২টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত ২ হাজার ৪৩৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৮ লাখ ২৬ হাজার ৯২২ জন।
নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ২৪২ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা সাত লাখ ৬৬ হাজার ২৬৬ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৬৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪৭ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব ৫ জন, চল্লিশোর্ধ্ব ৪ জন, পঞ্চাশোর্ধ্ব ৮ জন এবং ষাটোর্ধ্ব ২৯ জন রয়েছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, মৃত ৪৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৫, চট্টগ্রামে ৯ , রাজশাহীতে ৬, খুলনায় ৮, বরিশালে একজন, সিলেটে ২, রংপুরে ৪ এবং ময়মনসিংহে দুইজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা