করোনায় একদিনে আরও ২২ জনের মৃত্যু
২৭ মে ২০২১, ০৭:২১ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৮০ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯২ জন। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জনে। বৃহস্পতিবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে পুরুষ ১৪ ও নারী ৮ জন। এদের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ ১১ জন রয়েছেন।
একই সময়ে বিভাগওয়ারি দেখা গেছে মৃত ২২ জনের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন, চট্টগ্রাম পাঁচজন, রাজশাহী পাঁচজন, বরিশাল দুইজন, সিলেটে তিনজন এবং রংপুর বিভাগে দুইজনের মৃত্যু হয়।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৫ হাজার ১৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৪৯৭টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৭১০টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ৯১৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৮ লাখ ৮৭ হাজার ২৬৮টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮ দশমিক ১২ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৫০ শতাংশ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা