করোনায় একদিনে প্রাণ গেল আরও ৯১ জনের, শনাক্ত ৪ হাজার ৫৫৯
২০ এপ্রিল ২০২১, ০৭:৩৪ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৮ জন পুরুষ এবং ৩৩ জন নারী। হাসপাতালে ৮৮ জন, দুইজন বাড়িতে ও একজন হাসপাতালে আনার পথে মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৮৮ জন।
একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৫৫৯ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জন। মঙ্গলবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি ২৬০টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২ লাখ ২১ হাজার ২৭৫টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।
একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৮১১ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৬ লাখ ২৮ হাজার ১১১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
৯১ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব ৭ জন, চল্লিশোর্ধ্ব ১১ জন, পঞ্চাশোর্ধ্ব ১৮ জন এবং ষাটোর্ধ ৫৪ জন রয়েছেন। ঢাকা বিভাগে ৬০ জন, চট্টগ্রামে ১৭ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৫ জন, বরিশালে ৪ জন ও রংপুর বিভাগের দুইজন রয়েছেন। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ১০ হাজার ৫৮৮ জনের মধ্যে ৭ হাজার ৮২৭ জনই পুরুষ এবং ২ হাজার ৭৬১ জন নারী।
গত ১৬ ও ১৭ এপ্রিল দেশে করোনায় ১০১ জন করে মারা যান। ১৮ এপ্রিল করোনায় মারা যান ১০২ জন। গতকাল সোমবার করোনায় একদিনে রেকর্ড ১১২ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। যা একদিনে সর্বোচ্চ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
এদিকে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪ কোটি ২৮ লাখ ১৩ হাজার ৩৫৩ জন। এ মহামারিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ লাখ ৪৬ হাজার ২২৯ জনের। এখন পর্যন্ত করোনাভাইরাস সৃষ্ট মহামারি কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১২ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৮০০ জন।
বিভাগ : বাংলাদেশ
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার