করোনা মোকাবেলায় রবিবার জারি হতে পারে নতুন নির্দেশনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
০৮ এপ্রিল ২০২১, ০৬:৫১ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পিএম
টাইমস ডেস্ক:
করোনা পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধ দিয়ে চারদিনের মাথায় শপিং মল, দোকানপাট বন্ধসহ বেশকিছু নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে সরকার। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির সময় এই সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আরেকটু পরিকল্পনা করে আগামী রবিবার নাগাদ নতুন করে নির্দেশনা জারি করা হতে পারে। নিশ্চয় আমাদের ভিন্ন কিছু পরিকল্পনা আছে। প্রধানমন্ত্রী সব বিষয়ে নতুন করে নির্দেশনার কথা ভাবছেন।
১১ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা থাকার পরেও কেন দোকানপাট খুলে দেওয়া হলো- এমন প্রশ্নে তিনি বলেন, কয়দিন ধরে দোকান খুলে দিতে মালিক কর্মচারীরা রাস্তায় বিক্ষোভ করছিলেন। তাদের এই বিক্ষোভ তাদেরই নিয়ন্ত্রণে থাকছে না। একটি অসাধু চক্র সেই বিক্ষোভের ফায়দা হাসিলের চেষ্টা করছিলো বলে আমরা দেখেছি। এমন পরিস্থিতিতে আসলে দোকান শপিং মল না খুলে দিয়ে উপায় ছিল না। তবে অন্যান্য বিধিনিষেধগুলো আগের মতোই থাকবে। আর দোকান বা শপিংমলে প্রত্যেক ক্রেতা বিক্রেতার স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। সেসব কেউ মানছেন কিনা সেটাও মনিটরিং করা হবে।
বৃহস্পতিবার সকালে দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়, শুক্রবার (৯ এপ্রিল) থেকে দেশের সব দোকানপাট, শপিংমল ও বিপণি বিতানগুলো খুলে দেওয়া হলো। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ্য বিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব শপিংমল, দোকানপাট ও বিপণি বিতানগুলো খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা।
সূত্র: বাংলা ট্রিবিউন
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা