আবারও ২৪ ঘন্টায় শনাক্ত ৫ হাজারের ওপরে, মৃত্যু ৪৫
৩০ মার্চ ২০২১, ০৬:১৪ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৭ জন নারী। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৯৯৪ জন। একই সময়ে করোনা শনাক্তে ২৬ হাজার ৬২০টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৪২ জন। এ নিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জন।
মঙ্গলবার (৩০ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোমবার দেশে ৪৫ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। এদিন বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ১৮১ জন রোগী। যা বাংলাদেশে একদিনে সর্বোচ্চ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ২২৪টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৩৫০টি নমুনা সংগ্রহ ও ২৬ হাজার ৬২০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৬ লাখ ৪৩ হাজার ৬৪৫টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৪ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক শূন্য এক শতাংশ।
একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ১৬২ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা পাঁচ লাখ ৪০ হাজার ১৮০ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৯ দশমিক ১৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪৫ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরের একজন, বিশোর্ধ্ব দুইজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব আটজন ও ষাটোর্র্ধ্ব ২৫ জন রয়েছেন।
একই সময়ে বিভাগওয়ারী দেখা গেছে, মৃত ৪৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৭ জন, চট্টগ্রামে তিনজন, রাজশাহীতে দুইজন, খুলনায় দুইজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা