করোনায় সারাদেশে আরও ১৪ মৃত্যু, শনাক্ত ৫১৫
২৬ জানুয়ারি ২০২১, ০৬:১৮ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১২ জন পুরুষ ও দুজন নারী। মৃত ১৪ জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫৫ জনে।
গত ২৪ ঘণ্টায় ২০০টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৪০১টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫১৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখে দাঁড়াল ৩২ হাজার ৯১৬ জনে। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ লাখ ৮৪ হাজার ৭৮৮টি।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৪২৬ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৩ দশমিক ৫৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৭ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৫৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দুজন এবং ষাটোর্ধ্ব ১০ জন। বিভাগওয়ারি হিসাবে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রামে চারজন, খুলনায় একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ২৬ জানুয়ারি পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৫৫ জনের। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ১০৭ ও নারী ১ হাজার ৯৪৮ জন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা