সরকারের সাফল্যে বিএনপি উদ্ভ্রান্ত হয়ে গেছে : তথ্যমন্ত্রী
২১ জানুয়ারি ২০২১, ০৫:৩৫ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
সরকারের সাফল্যে বিএনপি উদ্ভ্রান্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, তারা কেন এ কথা (লুটপাট) বলছে তা ভেবে পাই না। মূলকথা হচ্ছে সরকারের এ সাফল্যে তারা উদ্ভ্রান্ত হয়ে গেছে। এজন্য উদ্ভ্রান্তের মতো প্রলাপ বকছে, এটিই হচ্ছে মূল বিষয়।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সম্পাদক ফোরামের সঙ্গে বৈঠকের আগে ব্রিফিংকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সরকার টিকা নিয়ে লুটপাট শুরু করেছে- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি আশা করেছিল প্রধানমন্ত্রী এ করোনা মহামারি সামাল দিতে পারবেন না। কিন্তু প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে সেটি সামাল দিয়েছেন। শুধু তা নয়, বিশ্বব্যাপী তা প্রশংসিতও হয়েছে। এ করোনার মধ্যে মাত্র ২২টি দেশে পজিটিভ জিডিপি গ্রোথ হয়েছে। এর মধ্যে বাংলাদেশ একটি। হার অনুযায়ী বাংলাদেশের অবস্থান তৃতীয়।
করোনার টিকা প্রধানমন্ত্রী যথাসময়ে আনতে পেরেছেন উল্লেখ করে তিনি বলেন, এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে যারা ফ্রন্টলাইন ফাইটার, তাদেরকে দেয়া হবে। এভাবেই সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। এখানে লুটপাট কেন দেখতে পাচ্ছে সেটা আমি জানি না। যারা সবসময় লুটপাটের কথা চিন্তা করে তারা হয়তো এ ধরনের চিন্তা করতে পারে।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এবং বাংলাদেশ সম্পাদক পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা