শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আবারও বাড়ল ৩০ জানুয়ারি পর্যন্ত
১৫ জানুয়ারি ২০২১, ০৭:১৪ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতির কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বেড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে কওমি মাদ্রাসা এই ছুটির আওতায় থাকবে না। শুক্রবার (১৫ জানুয়ারি) শিক্ষামন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় চলমান ছুটি আবার বাড়ানো হয়েছে। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কওমি মাদ্রাসা এ ছুটির আওতামুক্ত থাকবে।’
চলমান ছুটি ১৬ জানুয়ারি শেষ হওয়ার পর আর কতদিন বাড়ানো যায় সে বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে মতামত চায় প্রধানমন্ত্রীর কার্যালয়। এ নিয়ে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে শিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় অনলাইনে একটি সভা করে। সেখানে বর্তমান করোনা পরিস্থিতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতামত নিয়ে ছুটি বাড়ানোর প্রস্তাব করা হয়।
এদিকে আগামী ১২ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসাইমেন্ট দেওয়ার জন্য সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
মার্চের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কিনা এমন প্রশ্নের জবাবে এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা বলেন, সিলেবাস তৈরির কাজটি আমরা করে থাকি। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সঙ্গে এ অ্যাসাইমেন্টের কোনো সর্ম্পক নেই।
বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর আগে করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি কয়েক ধাপে বাড়িয়ে আগামীকাল, ১৬ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল। গত ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী করোনা মহামারির কথা বিবেচনায় নিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। আজ সেটি আরও এক দফা বাড়িয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা