বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
১০ জানুয়ারি ২০২১, ০৮:০০ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালের ৭ মার্চ ও ’৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর দেয়া দুটি ভাষণ বার বার শুনতে দলীয় নেতাকর্মী ও নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এ দুটি ভাষণ শুনলে রাজনীতি করার একটি প্রেরণা ও দিকনির্দেশনা সবাই পাবেন।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান কারাগারে বন্দি থেকে মুক্ত হওয়ার পর লন্ডন হয়ে ১০ জানুয়ারি দেশে ফিরে তিনি পরিবারের কাছে যাননি। তিনি সরাসরি রেসকোর্স ময়দানে ছুটে গিয়েছিলেন। জনগণের উদ্দেশ্যে বক্তৃতা করার সময় বঙ্গবন্ধুর হাতে কোনো লিখিত বক্তব্য না থাকলেও তিনি স্বতঃস্ফূর্তভাবে দেয়া ভাষণে একটি স্বাধীন রাষ্ট্র পরিচালনার সব নির্দেশনা দিয়েছিলেন।’
রোববার (১০ জানুয়ারি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘একটা মানুষ; জাতির প্রতি, মানুষের প্রতি কতটা নিবেদিত হলে, মানুষকে কতটা ভালোবাসলে এভাবে আত্মত্যাগ করতে পারে, এভাবে মানুষের কথা বলতে পারে তার প্রমাণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদেশকে তিনি চিনতেন জানতেন ভালোবাসতেন এবং দেশের কল্যাণের জন্য তিনি জীবন উৎসর্গ করেছিলেন।’
বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসের হাত থেকে দেশকে মুক্ত রেখে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক চেতনার উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলবো জাতির পিতার প্রত্যাবর্তন দিবসে এটাই আমাদের প্রতিজ্ঞা।’
বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল আজকে তারাই ব্যর্থ। আজকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সারাবিশ্বে যে মর্যাদা পেয়েছে, এ মর্যাদা ধরে রেখে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব; কারণ জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা আমরা গড়ে তুলবো।’
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ