লটারি পদ্ধতির মাধ্যমে প্রতি শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে: শিক্ষামন্ত্রী
২৫ নভেম্বর ২০২০, ০৭:২৪ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ এএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি জানিয়েছেন লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। মাধ্যমিক স্কুলের প্রতি শ্রেণিতে এ লটারি হবে বলে জানান তিনি। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
দিপু মনি বলেন, দেশে করোনাভাইরাসের তাণ্ডবে এবার লটারি পদ্ধতির মাধ্যমে প্রতি শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি করার সিদ্ধান্তটি নেয়া হয়েছে। অবশ্য আগে বিকল্প পদ্ধতি নেয়ার কথা ভেবেছিলাম। এর মধ্যে স্বাভাবিক নিয়মে ভর্তি পরীক্ষা নেয়ার কথা ভাবলেও করোনার এই সময়ে এটি করতে চাইনি।
প্রথমত, স্বাভাবিক নিয়মে ভর্তি পরীক্ষা নেয়ার কথা ভেবেছিলাম। কিন্তু করোনার এই সময়ে এটি করতে চাচ্ছি না। এমসিকিউ পদ্ধতির কথাও চিন্তা করেছি, কিন্তু তাতেও ঝুঁকি থাকে। দ্বিতীয়ত, অনলাইনে ভর্তি পরীক্ষা। তবে সব ভর্তিচ্ছুদের পক্ষে এটা সম্ভব হবে না। তৃতীয়ত, লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা। করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের স্কুলে এনে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়টি ঝুঁকিপূর্ণ। তাই বাধ্য হয়েই এ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানান শিক্ষামন্ত্রী।
চলমান করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এই সময়ে মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলতে বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলন ডাকেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
মন্ত্রী আরো বলেন, এবার ভর্তি কার্যক্রমে কিছু পরিবর্তন আসছে। এবার ক্লাস্টারে ৫টি স্কুলকে পছন্দ দেবার সুযোগ পাবে ভর্তিচ্ছুরা। এছাড়াও রাজধানীতে ক্যাচমেন্ট এরিয়া ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক, বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা