করোনায় আরো ১৭ জনের মৃত্যু, শনাক্ত ২২৭৫
২০ নভেম্বর ২০২০, ০৬:০৯ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ২৭৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১৭ জনের। এ নিয়ে মোট মারা গেলেন ৬ হাজার ৩২২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭০৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩ লাখ ৫৮ হাজার ৪৩১ জন। শুক্রবার (২০ নভেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে বর্তমানে ১১৭টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ৫৯৫টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬০৭টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৬ লাখ ২২ হাজার ৫৫৯টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।
মারা যাওয়া ১৭ জনের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী ৬ জন। করোনায় দেশে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ৪ হাজার ৮৬৩ জন, আর নারী ১ হাজার ৪৫৯ জন; শতকরা হিসেবে পুরুষ ৭৬ দশমিক ৯২ শতাংশ, নারী ২৩ দশমিক শূন্য ৮ শতাংশ।
বয়স বিবেচনায় ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, বাকি ১০ জন ষাটোর্ধ্ব।
স্বাস্থ্য অধিদফতর ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১২ জনই ঢাকা বিভাগের বলে জানিয়েছে। বাকিদের মধ্যে রংপুর বিভাগের রয়েছেন ২ জন এবং চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগে রয়েছেন একজন করে। ১৭ জনই হাসপাতালে মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৮৪২ জন, ছাড়া পেয়েছেন ৯৭৫ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন পাঁচ লাখ ৭০ হাজার ৫৬৩ জন, ছাড়া পেয়েছেন পাঁচ লাখ ৩১ হাজার ২০ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ৫৪৩ জন। একই সময়ে আইসোলেশনে যুক্ত হয়েছেন ১৯২ জন, ছাড়া পেয়েছেন ১৩৬ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮৯ হাজার ৩০৮ জন, ছাড়া পেয়েছেন ৭৬ হাজার ৯৮৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৩২৪ জন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা