২১ সৌদি ক্যাডেটকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার
১৪ জানুয়ারি ২০২০, ০৪:০০ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি সামরিক বাহিনীর ২১ সদস্যকে যুক্তরাষ্ট্রে থেকে বহিষ্কার করা হয়েছে। ফ্লোরিডায় মার্কিন নৌবাহিনীর একটি বিমান ঘাঁটিতে এক সৌদি ক্যাডেটের হামলার পরিপ্রেক্ষিতে সোমবার এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন সরকার।
বিবিসি জানিয়েছে, গত বছরের ৬ ডিসেম্বর ফ্লোরিডার পেনসাকোলা নৌ-বিমান ঘাঁটিতে গুলি চালায় সৌদি বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মোহাম্মদ আলশামরানি (২১)। এতে ৩ মার্কিন নাবিক নিহত এবং ৮ জন আহত হন। পরে মার্কিন ডেপুটি শেরিফের পাল্টা গুলিতে নিহত হন আলশামরানি। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রে সৌদি সামরিক সদস্যদের প্রশিক্ষণ স্থগিত রাখা হয়। তবে যাদের বহিষ্কার করা হয়েছে তারা ওই ক্যাডেটকে সহায়তা করেছিলেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারপরও তাদের বহিষ্কার করা হয়।
এ বিষয়ে মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেছেন, বহিষ্কৃত সৌদিদের কাছে জিহাদি উপাদান ও শিশুদের অশ্লীল ছবি পাওয়া গেছে। সে কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মার্কিন ঘাঁটিতে ওই হামলার ঘটনাকে ‘সন্ত্রাসবাদী কাজ’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বহিষ্কৃত সামরিক প্রশিক্ষণার্থীদের মধ্যে ১৭ জনের কাছে অনলাইন থেকে সংগ্রহ করা সন্ত্রাসবাদী উপাদান পাওয়া গেছে। এছাড়া ওই ১৭ জনের মধ্যে ১৫ জনের কাছে শিশুদের অশ্লীল ছবি পাওয়া গেছে।
এফবিআই জানিয়েছে, ঘটনাটি আলশামরানি একাই ঘটিয়েছেন বলে বিশ্বাস মার্কিন তদন্তকারীদের। বহিষ্কৃতরা এফবিআইয়ের তদন্তে পূর্ণভাবে সহযোগিতা করেছে। এছাড়া তদন্তে সৌদি আরবও ‘পূর্ণ’ সমর্থন দিয়ে সহযোগিতা করেছে।
বহিষ্কৃত ২১ প্রশিক্ষণার্থীকে সোমবার দেশে পাঠানো হয়েছে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে বহিষ্কৃতদের বিরুদ্ধে অপরাধ সংঘটনের কোনো অভিযোগ আনা হয়নি। তবে নিজ দেশে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি