যোগদানের ছয় মাসের মাথায় মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
১২ অক্টোবর ২০১৯, ০১:৫৫ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগদানের ছয় মাসের মাথায় পদত্যাগ করলেন কেভিন ম্যাকঅ্যালিনান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, ম্যাকঅ্যালিনান তার পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান। আগামী সপ্তাহে ম্যাকঅ্যালিনানের উত্তরসূরির নাম ঘোষণা করা হবে বলেও জানান ট্রাম্প।
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এ পর্যন্ত চার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। সবশেষ ব্যক্তি হিসেবে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ৪৮ বছর বয়সী ম্যাকঅ্যালিনান।
মেক্সিকো সীমান্তে অভিবাসীদের ঠেকাতে ট্রাম্পের কঠোর নীতির বাস্তবায়নের পুরোটাই দেখভাল করেছেন ম্যাকঅ্যালিনান। যদিও বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ও ম্যাকঅ্যালিনানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল। বিশেষ করে ট্রাম্পের অভিবাসন নীতির কারণে ম্যাকঅ্যালিনান সমালোচনার শিকার হচ্ছিলেন বলেও জানাচ্ছেন তারা।
এদিকে ম্যাকঅ্যালিনানের পদত্যাগের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, তিনি ‘খুব ভালো কাজ’ করেছেন। ট্রাম্প বলেন, সীমান্তে অভিবাসীদের আটকে রাখতে আমরা একসঙ্গে কাজ করেছি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, সরকারে বহুদিন কাজ করার পর কেভিন, এখন তার পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে এবং প্রাইভেট সেক্টরে কাজ করতে চান।
বিভাগ : বিশ্ব
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল