দুর্বৃত্তের গুলিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নিহত
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি। নিহত শাহেদ উদ্দিন (২৭) যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিনের ছেলে।
জ্যামাইকা শহরের একটি নাইট ক্লাবের সামনে ওই হামলায় তার সঙ্গে আরও ২ জন আহত হয়েছেন। তাদের একজন সিলেটের, অন্যজন অবাঙালি। সোমবার ভোররাতে রিচমন্ড হিল এলাকার ১৩০ স্ট্রিট এবং ৯২ এভিনিউতে এ ঘটনা ঘটে।
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, নাইট ক্লাবের সামনে বিবাদমান দুই পক্ষের ঝগড়ার এক পর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় বুকে গুলিবিদ্ধ শাহেদকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। পায়ে ও পিঠে গুলিবিদ্ধ অন্য দুজন ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ময়না তদন্ত শেষে মঙ্গলবার শাহেদের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তাকে নিউ জার্সিতে সন্দ্বীপ সোসাইটির কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে দুর্বৃত্তদের ধরতে পুলিশ এলাকাবাসীর সহযোগিতা চেয়েছে। স্থানীয় বাংলাদেশিদের অন্যতম নেতা বাশার ভূইয়া বলেন, “কয়েক ঘণ্টা আগে শাহেদসহ আরও অনেকে একটি অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকেই কয়েকজন বাসায় ফেরার আগে ওই ক্লাবে গিয়েছিলেন।” এই ঘটনায় পুরো কমিউনিটি হতভম্ব হয়ে পড়েছে।
সন্দ্বীপের সন্তান বাবর উদ্দিনের কন্সট্রাকশন ব্যবসা দেখাশোনা করতেন শাহেদ। তিনি ছিলেন ৫ ভাইয়ের দ্বিতীয়। ৫ বছর আগে ওই এলাকার একটি নাইট ক্লাবের সামনে পিটিয়ে হত্যা করা হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা নজমুল ইসলামকে। তার ঘাতকদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে।
শাহেদ হত্যাকাণ্ডের জন্য দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, নিউ ইয়র্ক স্টেট বিএনপির নেতা মাহফুজুল মাওলা নান্নু এবং যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের।
বিভাগ : বিশ্ব
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার