অনলাইন ক্লাসেই করোনা আক্রান্ত শিক্ষিকার মৃত্যু
০৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:২২ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
করোনা ভাইরাস সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে অনলাইন ক্লাস চলছে। আর এই অনলাইন ক্লাসেই এবার ঘটল হৃদয়বিদারক ঘটনা। অনলাইনে ক্লাস নিতে নিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আর্জেন্টিনার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
ডেইলি মেইলের খবরে বলা হয়, আর্জেন্টিনা ডি লা এম্প্রেসা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন ৪৬ বছর বয়সী অধ্যাপক পাওলা দি সিমোন প্রায় চার সপ্তাহ ধরে তার মধ্যে করোনার উপসর্গ দেখা যাচ্ছিল।
তবুও পাওলা জুমে ক্লাস চালিয়ে যাচ্ছিলেন। তিনি রাজনীতি ও আন্তর্জাতিক বিষয়ের শিক্ষক ছিলেন। বুধবার (২ সেপ্টেম্বর) জুম লাইভে ক্লাস নেয়ার সময় শিক্ষার্থীদের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন পাওলা।
ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা লক্ষ্য করে যে, শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে পাওলার। তার কাছে অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য বাসার ঠিকানাও চায় তারা। পাওলা মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে শুধু বলতে পেরেছিলেন- আমি পারব না! আগস্টের শেষ দিকে পাওলা এক টুইট বার্তায় জানান, তার স্বামী একজন চিকিৎসক, তিনি খুব ব্যস্ত সময় পার করছেন।
তবে করোনা নিয়ে কেন তিনি ক্লাস চালিয়ে যাচ্ছিলেন, সে ব্যাপারে এখনও কোনও ব্যাখ্যা দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা