৮০ কোটি বছর আগের হিরা আবিস্কার!
০৯ অক্টোবর ২০১৯, ১১:৫৪ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক :
হিরা সবসময়ই সৌভাগ্যের প্রতীক। হিরা পাওয়া ভাগ্যের ব্যাপার বটে। তবে রাশিয়ার একটি খনি থেকে এবার ৮০ কোটি বছরের বেশি পুরনো যে হিরা আবিষ্কার হয়েছে তা বিশ্বের কেউ কখনও দেখেননি। সাইবেরিয়ার একটি খনি থেকে পাওয়া এ হিরার ভিতরে আরও একটি হিরা রয়েছে, যা একেবারে আলাদা এবং নড়াচড়া করে। রাশিয়ার সরকারি খনন সংস্থা অ্যালরোসা পিজেএসসি জানিয়েছে, হিরাটি সাইবেরিয়ার একটি খনি থেকে উত্তোলন করা হয়েছে।
নতুন এ হিরাটির নাম রাখা হয়েছে রাশিয়ার মাত্রিওস্কা পুতুলের নামে। মাত্রিওস্কা ওই পুতুলের ভেতর পর্যায়ক্রমে সাতটি পুতুল থাকে। তবে উত্তোলন করা এ হিরার মধ্যে সাতটি নয়, একটি হিরাই রয়েছে।
হিরাটির মোট ওজন ০.৬২ ক্যারেট। তার মধ্যে ভেতরের হিরাটির ওজন ০.০২ ক্যারেট। হিরাটি আবিষ্কারের পর বিশেষজ্ঞরা সেটিকে নানাভাবে পরীক্ষা করেছেন। এক্সরেসহ নানা পদ্ধতিতে হিরাটিকে দেখা হয়েছে।
পরীক্ষার পর বিশেষজ্ঞরা মনে করেছেন, প্রথমে ভেতরের ছোট হিরাটি তৈরি হয়, পরবর্তীকালে বাইরের হিরাটি তার চারদিকে গঠন হয়ে যায়। তবে দু’টি হিরের মাঝে কীভাবে বাতাস রয়ে গেল সেটি নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
অ্যালরোসা কর্তৃপক্ষ জানিয়েছে মাত্রিওস্কা হিরাটি আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জেমোলজিক্যাল ইনস্টিটিউটে পাঠানো হবে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা