পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছেন তিন বিজ্ঞানী
০৮ অক্টোবর ২০১৯, ০৯:২৯ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
নোবেল পুরস্কার- ২০১৯ ঘোষণার দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার (৮ অক্টোবর) পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে তিন বিজ্ঞানী জেমস পিবলেস, মিশেল মেয়র এবং দিদিয়ের কোয়েলজ সম্মিলিতভাবে এই পুরস্কার পেয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিজিক্যাল কসমোলজি নিয়ে গবেষণা করায় কানাডিয়ান বিজ্ঞানী জেমস পিবলেস নোবেল পুরস্কার পেয়েছেন। বাকি দুজন সুইজারল্যান্ডের বিজ্ঞানী। তারা পেয়েছেন সূর্যের মতো নক্ষত্রকে পরিভ্রমণরত এক্সোপ্লানেট আবিষ্কারের জন্য।
নোবেল পুরস্কার পাওয়ার খবর জানার পর জেমস পিবলেস এক সংবাদ সম্মেলনে বলেন, আমি কসমোলজিতে একটি কিংবা দুটি বিষয় চিন্তা করতে পেরেছি এবং সেগুলো নিয়েই এগিয়ে গেছি। পুরস্কার কিংবা সম্মাননা অবশ্যই মনোমুগ্ধকর, কিন্তু এগুলো পরিকল্পনায় থাকে না। বিজ্ঞান আপনাকে মুগ্ধ করলে তবেই আপনার বিজ্ঞানে আসা উচিৎ।
প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে ৫৫ বছর পর প্রথম কোনও নারী পদার্থবিজ্ঞানী নোবেল পুরস্কার পায়। তার সঙ্গে পান আরও দুজন। লেজার নিয়ে গবেষণায় যুগান্তকারী উদ্ভাবনের জন্য তাদের পুরস্কার দেওয়া হয়।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা