সৌদি আরবে তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা
২৬ মার্চ ২০২২, ০৯:২২ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের জেদ্দায় একটি তেলের ডিপো এবং রিয়াদের বিভিন্ন স্থানে রকেট ও ড্রোনের সাহায্যে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। হামলায় সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কম্পানি আরামকোর ডিপোতে আগুন ধরে যায়। আরামকোর জেদ্দার একটি তেল ডিপোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও হামলার ব্যাপারে প্রাথমিকভাবে সৌদি আরামকোর পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।
তবে দীর্ঘদিন ধরেই হুথিদের টার্গেটে ছিল এটি। গতকাল শুক্রবার হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, তারা ক্ষেপণাস্ত্র দিয়ে আরামকোর স্থাপনা এবং ড্রোন দিয়ে রাস তনুরাসহ আরো একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। এক টুইট বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেন ইয়াহিয়া। এদিকে, হুথিদের এ হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগেও সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।
সম্প্রতি জ্বালানি উৎপাদনে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেয় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কম্পানি আরামকো। ২০২১ সালে দ্বিগুণ মুনাফা অর্জনের খবর সামনে আসার পর এ ঘোষণা দেয় বিশ্বের অন্যতম বৃহত্তম কম্পানিটি। সূত্র: আল-জাজিরা।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ