চলমান সংঘাতে নিহত হয়েছে রাশিয়ার সাড়ে ১৩ হাজার সেনা: ইউক্রেন
১৭ মার্চ ২০২২, ০৭:১১ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার সংঘাতে এখন পর্যন্ত সাড়ে ১৩ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে। তবে রাশিয়া বলছে, তাদের মাত্র ৪৯৮ সেনা নিহত হয়েছে।
এদিকে মার্কিন কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ইউক্রেনে তিন সপ্তাহ ধরে চলা সংঘাতে রাশিয়ার ৭ হাজারের বেশি সেনা নিহত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে সংঘাত চলছেই। বিভিন্ন গণমাধ্যমের খবর, ইউক্রেনীয় পরিসংখ্যান, রাশিয়ান পরিসংখ্যান, স্যাটেলাইটের ছবি ইত্যাদি বিষয় বিশ্লেষণ করে এই সংখ্যা অনুমান করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন কংগ্রেসে দেওয়া এক ভার্চুয়াল ভাষণে বলেছেন, বর্তমান পরিস্থিতি পার্ল হারবার এবং নাইন ইলেভেনের মতো এবং তা মোকাবেলায় পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আরো সহায়তা প্রয়োজন।
জেলেনস্কি পরে ইউক্রেনের নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, সিরিয়া, আফগানিস্তান এবং চেচনিয়ায় রাশিয়ার যত সেনা মারা গেছে তার চেয়ে বেশি রুশ সেনা ইউক্রেনে মারা গেছে। এদিকে মারিউপোল শহরে রাশিয়া একটি থিয়েটারে বোমা ছুড়েছে যেখানে প্রায় ১২০০ মানুষ আশ্রয় নিয়েছিল।
অপরদিকে ইউক্রেনে হামলা চালানোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এমন মন্তব্যের পর দুদেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলাকে কেন্দ্র করেই এ কথা বলেছেন বাইডেন।
হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রথমবারের মতো পুতিনের সমালোচনায় এমন শব্দ ব্যবহার করলেন এই মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তীতে হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, বাইডেন মন থেকেই এসব কথা বলেছেন।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ