যুদ্ধের গোলায় ক্ষতিগ্রস্ত ‘বাংলার সমৃদ্ধি’র নাবিকরা এখন রোমানিয়ায়
০৬ মার্চ ২০২২, ০৬:২০ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধের গোলায় ক্ষতিগ্রস্ত 'বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক ও প্রকৌশলী ইউক্রেইন থেকে মালদোভা সীমান্ত পার হয়ে রোমানিয়ায় প্রবেশ করেছেন। রোববার ( ৬ মার্চ) দুপুরে রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এ তথ্য গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, মলদোভা থেকে ভাড়া করা একটি গাড়িতে নাবিকরা এখন বুখারেস্টের পথে আছেন। আগামী দুই ঘণ্টার মধ্যে নাবিকরা বুখারেস্ট পৌঁছাবেন। বাংলাদেশে ফেরার আগ পর্যন্ত বুখারেস্টে একটি হোটেলেই থাকবেন ২৮ নাবিক-ক্রু।
রাষ্ট্রদূত মো. দাউদ আলী জানান, রকেট হামলায় নিহত বাংলার সমৃদ্ধির থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেইনেই সংরক্ষণ করা হচ্ছে। সেখান থেকে মরদেহ দেশে পাঠানোর বিষয়টি পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস দেখাশোনা করছে।
পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন শনিবার রাতে জানিয়েছিলেন, নাবিকরা ইউক্রেইন সীমান্ত পেরিয়ে মালদোভায় পৌঁছানোর পর রোমানিয়ার পথে রওনা হয়ে গেছেন। তবে হাদিসুর রহমানের মরদেহ কীভাবে দেশে পাঠানো হবে, সে বিষয়ে রোববার তার বক্তব্য জানা যায়নি।
বিএসসির মালিকানাধীন জাহাজ বাংলার সমৃদ্ধি ২২ ফেব্রুয়ারি ইউক্রেইনে পৌঁছায়। সেখান থেকে পণ্য নিয়ে জাহাজটির ইতালি যাওয়ার কথা ছিল। এর আগে গত ২ ফেব্রুয়ারি জাহাজে রকেট হামলায় মারা যান হাদিসুর রহমান। জাহাজের ব্রিজও দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরদিন বিকালে জাহাজ পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং বাকি ২৮ জনকে সরিয়ে নিতে কাজ শুরু হয়।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ