মিয়ানমারে ২৩ হাজার বন্দিকে মুক্তি দিল জান্তা সরকার
১৭ এপ্রিল ২০২১, ০৮:৪২ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
নতুন বছর উদযাপনের মুহূর্তে সাধারণ ক্ষমার অংশ হিসেবে মিয়ানমারের জান্তা সরকার ২৩ হাজার ১৮৪ জন বন্দিকে মুক্তি দিয়েছে। কারাগার কর্তৃপক্ষের একজন মুখপাত্র এই খবর নিশ্চিত করেছেন। আল-জাজিরা জানিয়েছে, মুক্তি পাওয়াদের মধ্যে চলমান জান্তাবিরোধী আন্দোলনকারীদের সংখ্যা খুব কম।
মিয়ানমারের ঐতিহ্যবাহী বছরের প্রথমদিন শনিবার। এ উপলক্ষে দেশটিতে পাঁচ দিনের যে ছুটি থাকে তার শেষ দিন চলছে আজ। দিনটিতে বৌদ্ধ মন্দিরে শত শত মানুষ উৎসবে মাতেন। কিন্তু এবার গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা সব ধরনের উৎসব বাতিল করে সাধারণ মানুষকে রাস্তায় থাকার আহ্বান জানিয়েছেন।
১ তারিখের অভ্যুত্থানের পর মিয়ানমারের সেনাবাহিনী সুচিসহ প্রায় সাড়ে তিন হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মান্দালে শহরে আন্দোলনরত শিক্ষার্থী তাইজার সান বিবিসিকে জানান, বিক্ষোভকারীদের হামলা করার জন্যই বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে বলে তিনি আশঙ্কা করছেন।
তিনি বলেন, ‘জনগণের কাছে খুব খারাপ নজির আছে। ১৯৮৮ সালে সামরিক জান্তা সামরিকপন্থী বন্দিদের মুক্তি দিয়েছিল। সেসময় তারা গণতন্ত্রের পক্ষে জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভকে নষ্ট করে।’
১৯৮৮ সালের গণতন্ত্রপন্থী বিদ্রোহে হামলার ঘটনায় কয়েক হাজার মানুষ মারা যান বলে ধারণা করা হয়।
জাতীয় দিবসগুলোতে বহু বন্দিকে ক্ষমা করে দেওয়ার বিষয়টি দেশটিতে প্রচলিত আছে। প্রায়শই উপচে পড়া কারাগারে বন্দির সংখ্যা কমাতে এটি করা হয়ে থাকে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা