বাংলাদেশিকে হত্যা: সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড
২৯ মার্চ ২০২১, ০৭:৫৩ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের দাম্মামে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারীকে হত্যার অভিযোগে সৌদি নাগরিক উমর আল শাম্মেরীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন সে দেশের আদালত। সোমবার (২৯ মার্চ) সৌদিতে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৬ সালের জুন মাসে সৌদি আরবের দাম্মাম শহরের আবু হাদরিয়া সড়কের একটি পেট্রোল পাম্পে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারীর সঙ্গে সৌদি নাগরিক উমর আল শাম্মেরীর বাদানুবাদ হয়। একপর্যায়ে উমর পিস্তল দিয়ে গুলি করলে ঘটনাস্থলেই সাগর মারা যান। গুলি করার পর উমর পালিয়ে যান। দীর্ঘদিন তদন্তের পর স্থানীয় আইন প্রয়োগকারী বাহিনী উমর আল শাম্মেরীকে ২০১৮ সালে শনাক্ত এবং আটকের পর বিচারের সম্মুখীন করে।
সাগর পাটোয়ারী হত্যা মামলার শুনানিতে দাম্মাম ক্রিমিনাল কোর্টে মৃতের ওয়ারিশদের পক্ষে অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে এ পর্যন্ত ১২টি শুনানিতে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি অংশগ্রহণ করেন। গত ২৪ মার্চ অভিযুক্ত সৌদি নাগরিক উমর আল শাম্মেরীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় প্রদান করে।
নিহত সাগর পাটোয়ারী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নাগিরপাড় গ্রামের হাজী সোনা মিয়ার ছেলে।
বিভাগ : বিশ্ব
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ