নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা: তিনশ ছাত্রী অপহরণ
২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫৪ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:০৫ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশ জামফারায় বন্দুকধারীরা কয়েকশ ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির। স্কুলের এক শিক্ষক জানান, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বন্দুকধারীরা হামলা চালানোর পর অন্তত তিনশ ছাত্রী নিখোঁজ রয়েছে। জামফারার গভর্নর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
একটি নিউজ পোর্টালকে এক শিক্ষক জানান, শুক্রবার স্থানীয় সময় দুপুর একটার দিকে জাঙ্গেবে শহরের সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক স্কুলে একদল বন্দুকধারী পিক-আপ গাড়ি ও মটরসাইকেলে চেপে হাজির হয়। এদের মধ্যে কয়েকজন সরকারি নিরাপত্তা বাহিনীর পোশাক পরিহিত ছিলেন। তারা জোরপূর্বক ছাত্রীদের গাড়িতে তুলে নিয়ে যান। তবে বিবিসিকে এক প্রত্যক্ষদর্শী বলেন, বন্দুকধারীরা পায়ে হেঁটে স্কুলে উপস্থিত হয়েছিলেন।
ঘটনার পর অপহৃত ছাত্রীদের অভিভাবকরা স্কুলে বাইরে এসে জড়ো হন। কেউ কেউ জঙ্গলের মধ্যে তাদের সন্তানের খোঁজ করতে থাকেন।
বিবিসিকে এক শিক্ষক বলেন, স্কুলে ওই সময়ে ৪২১ জন শিক্ষার্থী ছিল। এদের মধ্যে মাত্র ৫৫ জন বাদে সকলকেই অপহরণ করা হয়েছে।
নাইজেরিয়ায় সাম্প্রতিক সপ্তাহে স্কুলগুলোকে টার্গেট করে অপহরণের সর্বশেষ ঘটনা এটি। দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর দ্বারা স্কুলের শিশুদের অপহরণের ঘটনা প্রায়শই ঘটে।
গত সপ্তাহে নাইজার প্রদেশের কাগারা অঞ্চলে ৪২ জনকে অপহরণ করা হয় যাদের মধ্যে ২৭ জন ছিল শিক্ষার্থী। গত ডিসেম্বরে কাটসিনা প্রদেশের কানকারা থেকে তিন শতাধিক স্কুল ছাত্রকে অপহরণ করা হয়। পরবরতীকালে আলোচনার মাধ্যমে তাদের মুক্তি দেয়া হয়েছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা