ব্রাজিলে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪১
২৬ নভেম্বর ২০২০, ০৭:০৩ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ব্রাজিলে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দেশটির সাও পাওলো রাজ্যের তাগুই শহরে এ দুর্ঘটনা ঘটে। সাও পাওলো পুলিশ ও ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল-জাজিরা।
এক বিবৃতিতে সাও পাওলো পুলিশ জানায়, বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় ৩৭ জন ঘটনাস্থলেই মারা যান। আর বাকি ৪ জন হাসপাতালে ভর্তির পর মৃত্যুবরণ করেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় এক টেলিভিশন প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে আরও বেশ কয়েকজন আহত ব্যক্তিকে দেখা গেছে। কিন্তু তাদের সংখ্যা কত তা জানা যায়নি। কীভাবে ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হতে তদন্ত করবে পুলিশ।
স্থানীয় গণমাধ্যম বলছে, দুর্ঘটনার শিকার বাসটি একটি টেক্সটাইল কোম্পানির ৫৩ জন কর্মীকে নিয়ে যাচ্ছিল। সংঘর্ষের পর উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে গুরুতর জখম যাত্রীদের সহায়তা করেছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা