ভারতে হোটেল থেকে ৯ বাংলাদেশি তরুণী উদ্ধার
২৭ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫৮ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতীয় পুলিশ যৌন ব্যবসায় বাধ্য করানোর বড় একটি চক্রের খোঁজ পেয়েছে। আর এই চক্রটিকে ধরতে গিয়ে একদিনে ১৩ জনকে উদ্ধার করেছে পুলিশ। যার মধ্যে ৯ জনই বাংলাদেশি।
ভারতীয় গণমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, চক্রটি অল্প বয়সী মেয়েদের ইন্দোরের বিজয় নগর এলাকার একটি হোটেলে আটকে রেখেছিল। পশ্চিমবঙ্গের উঠতি এক মডেলের দেয়া তথ্য সূত্রে সম্প্রতি চক্রটির সন্ধান পায় পুলিশ। এরপর অভিযান চালানো হয়। মূলত চাকরির টোপ দিয়ে তাদের হাত করতো এ চক্রটি।
জানা গেছে, পশ্চিমবঙ্গের ওই মডেল সম্প্রতি মুম্বাইয়ের আরেক মডেলের সঙ্গে একটি ইভেন্টে অংশ নেন। ইভেন্টের নারী ম্যানেজারের প্রস্তাবে কাজ করতে গিয়ে তারা ফাঁদে পড়েন। দুজনকে মারধর করে যৌন ব্যবসায় বাধ্য করা হয়। পরে তারা কৌশলে সেখান থেকে পালিয়ে থানায় আশ্রয় নেন।
উদ্ধার হওয়া ১৩ জনের বয়স ১৬ থেকে ৩০। গ্রেফতার হওয়া ৭ পুরুষের মধ্যে ৩ জনের নাম জানা গেছে, তারা হলেন- নবীন সিসোদিয়া, কুলদীপ চন্দ্রস্বামী, রাজেন্দ্র দাওয়ার।
এর আগে ১২ সেপ্টেম্বর একইভাবে দেশটির গুজরাট রাজ্যের সুরত এলাকার একটি স্পা সেন্টার থেকে ১৪ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করা হয়। খুলনা থেকে পাচার হওয়া মেয়েটি মোট চারবার বিক্রি হয়।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা