করোনা সংক্রমণে রেকর্ড, বিশ্বে দ্বিতীয় ভারত
১১ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৯ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমণ ও দৈনিক মৃত্যু সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ছাড়িয়েছে। আর এর ফলে মোট আক্রান্ত ছাড়াল ৪৫ লাখ, যা বিশ্বের মধ্যে দ্বিতীয়।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৬ হাজার ৫৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত এটাই এক দিনে সর্বোচ্চ। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৪৫ লাখ ৬২ হাজার ৪১৪ জন। বিশ্বে এটি দ্বিতীয়। ভারতের উপরে থাকা আমেরিকায় মোট আক্রান্ত ৬৩ লাখ ৯৬ হাজার।
আর ভারতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ২০৯ জন। এ নিয়ে দেশটিতে মোট ৭৬ হাজার ২৭১ জনের প্রাণ গেল করোনায়। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গেছে ২৮ হাজার ২৮২ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত ৮ হাজার ছাড়িয়েছে।
ভারতে আমেরিকা ও ব্রাজিলের চেয়ে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে প্রায় তিন গুণ হারে। সংক্রমণ হারও আট শতাংশের উপরেই রয়েছে। দেশটির এই ধারা গত প্রায় এক মাস ধরে অব্যাহত আছে।
দেশটিতে দৈনিক আক্রান্ত বৃদ্ধিতে এগিয়ে তিনটি রাজ্য- মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ২৩ হাজার, অন্ধ্রপ্রদেশে ১০ হাজার ও কর্নাটকে ৯ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছে।
তবে আক্রান্তের বিপরীতে এখনও পর্যন্ত দেশটিতে মোট ৩৫ লাখ ৪২ হাজার ৬৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন। যা ভারতের মোট আক্রান্তের ৭৭.৬৫ শতাংশ।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৮ হাজার ১৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ২৭৬ জনে। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৮৮ লাখ ৯৯ হাজার ৭৭০ জন।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি