ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন
৩১ আগস্ট ২০২০, ০৭:৪০ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন। সোমবার (৩১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করে তার ছেলে অভিজিৎ মুখার্জি টুইট করেন।
এর আগে তার অবস্থার আরও অবনতি ঘটে সোমবারের স্বাস্থ্য বুলেটিনে এমনটাই জানায় দিল্লির সামরিক হাসপাতাল। চিকিৎসকরা জানান, রোববারের চেয়ে তার পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। এখনও গভীর কোমাতেই আচ্ছন্ন আছেন প্রণব।
এদিন সেনা হাসপাতালের পক্ষ থেকে প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, গতকালের চেয়ে প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। ফুসফুস সংক্রমণের জেরে তার সেপটিক শক দেখা দিয়েছে। চিকিৎসকের দল এবং বিশেষজ্ঞরা চেষ্টা চালাচ্ছেন। ভেন্টিলেটর সাপোর্টে তিনি এখনও কোমাতেই রয়েছেন।
প্রায় তিন সপ্তাহ ধরে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি রয়েছেন প্রণব মুখার্জি। গত ৯ আগস্ট বাড়ির টয়লেটে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। তারপর স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়ায় গত ১০ আগস্ট তাকে দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই মাথায় অস্ত্রোপচার হয় তার। এর আগে পরীক্ষায় তার কোভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে। তখন থেকে হাসপাতালেই রয়েছেন তিনি।
ফুসফুসের সংক্রমণ ছাড়াও কিডনির সমস্যা রয়েছে প্রণব মুখার্জির। যদিও রোববার হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, প্রণব মুখার্জি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার কিডনির অবস্থার উন্নতি হয়েছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা