বিএসএফ-এর গুলিতে পাঁচ ‘অনুপ্রবেশকারী’ নিহত
২২ আগস্ট ২০২০, ০৬:১০ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছোড়া গুলিতে পাঞ্জাব সীমান্তে পাঁচ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে। বিএসএফ-এর দাবি, শনিবার (২২ আগস্ট) ভোরে ওই পাঁচ ব্যক্তি তরণ তারণ জেলার খেমকরণ সীমানা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলো। দুই পক্ষের বন্দুকযুদ্ধ চলার সময় নিহত হয় তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়, ওই অনুপ্রবেশকারীদের দেখতে পেয়ে প্রথমে তাদের থামতে বলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। কিন্তু তারা সেই কথায় কান না দিয়ে বিএসএফকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর একরকম বাধ্য হয়েই আত্মরক্ষার্থে অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালান জওয়ানরা। বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধের পর ৫ অনুপ্রবেশকারীরই মৃত্যু হয়।
এরইমধ্যে এ ঘটনা নিয়ে টুইট করেছে বিএসএফ। তাদের দাবি, ঘটনাস্থল থেকে একে ৪৭ রাইফেল, ব্যাগ ও পিস্তল উদ্ধার হয়েছে।
আরেক ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটের পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে ওই ৫ জন। তারপরই তাদের গুলি করে হত্যা করেন বিএসএফের জওয়ানরা। আর কোনও অনুপ্রবেশকারী চোখ এড়িয়ে ওই এলাকায় প্রবেশ করেছে কিনা তা জানতে চিরুণি তল্লাশি চলছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা