ভারতের বিহারে বজ্রপাতে একদিনেই ৮৩ জনের প্রাণহানি
২৬ জুন ২০২০, ০১:১২ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের বিহারে শুধুমাত্র এক দিনে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৮৩ জন। বিহারের স্থানীয় সরকার এই সংখ্যা প্রকাশ করেছে। এরই মধ্যে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
বৃহস্পতিবারই (২৫ জুন) এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। খারাপ আবহাওয়ার সতর্কবার্তা ছিল আগে থেকেই। তবে তার চেহারা যে এতটা ভয়ঙ্কর হবে, তা ভাবা যায়নি। একাধিক জেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে। সংবাদসংস্থা মৃত্যুর খবর প্রকাশ করলেও সংখ্যাটা জানা যায়নি। তবে সন্ধ্যায় বিহার সরকাররে পক্ষ থেকে এই সংখ্যা প্রকাশ করা হয়েছে।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিহারের গোপালগঞ্জে মৃত্যু হয়েছে ১৩ জনের। মধুবনী ও নাওয়াদায় ৯ জন করে মারা গেছে। ভাগলপুরে ৬ জন ও সিওয়ানে ৬ জন, দ্বারভাঙা, বাংকা, ইস্ট চম্পারণে পাঁচজন করে ও খাগাড়িয়া এবং ঔরঙ্গাবাদে তিন জনের করে মৃত্যু হয়েছে। এছাড়া ওয়েস্ট চম্পারণ, কৃষ্ণগঞ্জ, জামুই, জাহানবাদ, পূর্ণিয়া, সুপুল, বক্সার, কাইমুর প্রতিটি জেলায় ২ জনের করে মৃত্যু হয়েছে। সমস্তিপুর, শিবহার, সরন, সীতামারী ও মাধেপুরে এক জনের করে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মৃতদের পরিবারকে ৪ লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা