ভারতে ক্লান্ত হয়ে রেল লাইনে ঘুম: চিরনিদ্রায় ১৭ শ্রমিক
০৮ মে ২০২০, ০৫:১৪ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
একটি মালবাহী ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ভারতের মহারাষ্ট্রে ১৫ জন অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই শ্রমিকদের দলে ২০ জন ছিল। শুক্রবার (৮ মে) সকালে মহারাষ্ট্রের আওরঙ্গবাদে এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ।
দুর্ঘটনায় ওই অভিবাসী শ্রমিকদের মধ্যে একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৪ জন আকস্মিক এই দুর্ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাদের কাউন্সেলিং করা হচ্ছে।
ওই শ্রমিকরা লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে আটকা পড়েছিলেন। অবশেষে রেল লাইন ধরে হেঁটেই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন তারা। কিন্তু মধ্যপ্রদেশের ওই অভিবাসী শ্রমিকদের আর বাড়ি ফেরা হলো না। চিরনিদ্রায় চলে গেলেন তারা।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ওই অভিবাসী শ্রমিকরা রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ায় রেললাইনের ওপরেই ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময়ই ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মালবাহী ওই ট্রেনের চালক বেশ কয়েকজনকে রেললাইনের ওপর ঘুমিয়ে থাকা অবস্থায় দেখতে পান। তিনি ট্রেন থামানোর চেষ্টা করেও পারেননি। ফলে ওই শ্রমিকদের ওপর দিয়েই চলে গেছে ট্রেন।
পুলিশ বলছে, মধ্যপ্রদেশের ওই অভিবাসী শ্রমিকরা হয়তো ভেবেছিলেন যে, লকডাউনের জন্য ট্রেন আসবে না। সে কারণে তারা রেললাইনের ওপরই ঘুমিয়ে পড়েছিলেন।
দুর্ঘটনার পর রেললাইনের ওপরে ওই শ্রমিকদের জুতা, জিনিসপত্র এমনকি তারা রাস্তায় খাওয়ার জন্য সঙ্গে যে রুটি নিয়েছিলেন তাও রেলাইনের ওপর পড়ে থাকতে দেখা গেছে। রেলওয়ে মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছেন যে, ট্রেন চালক দুর্ঘটনার সময় ট্রেন থামানোর চেষ্টা করেছিলেন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা