রমজানে মুসলমানদের বেশি বেশি ইবাদত করতে মোদির অনুরোধ
২৬ এপ্রিল ২০২০, ১০:৩৩ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ঈদের আগেই করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে মুক্তি পাওয়ার জন্য এই রমজানে মুসলমানদের বেশি বেশি ইবাদত করার অনুরোধ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (২৬ এপ্রিল) ভাষণে প্রধানমন্ত্রী মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে এমন অনুরোধ জানান। প্রতি মাসের শেষ রোববার তিনি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে থাকেন।
নরেন্দ্র মোদি বলেন, মুসলিমদের উচিত বেশি করে ‘ইবাদত’ করা যাতে, ঈদের আগেই বিশ্ব করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত হয়। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিক এই লড়াইয়ের যোদ্ধা। এই কঠিন সময়ে গোটা দেশ একসঙ্গে এগোচ্ছে। সবাই একে অপরের সাহায্য করছে। এমন মনে হচ্ছে দেশজুড়ে মহাযজ্ঞ চলছে। কেউ গরীবদের মুখে খাবার তুলে দিচ্ছেন। কেউ বা অভাবীদের পাশে দাঁড়াচ্ছেন এবং বিনামূল্যে সবজি বিতরণ করছেন। করোনার বিরুদ্ধে আমাদের লড়াই জনতা পরিচালিত।
এসময় পাশাপাশি মাস্কের প্রয়োজনীয়তা নিয়েও বক্তব্য রাখেন ভারতীয় প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, মাস্ক জীবনের অংশ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সুরক্ষিত থাকতে এটা অত্যন্ত প্রয়োজনীয়।
উল্লেখ্য, ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৪৯৬ আর মৃত্যু হয়েছে ৮২৫ জনের।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি