ভারতজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা
২৪ মার্চ ২০২০, ১০:৪৮ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে এবার ভারতজুড়ে আগামী ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এই ঘোষণা দেন তিনি।
মোদি বলেন, করোনাভাইরাসের বিস্তাররোধে মঙ্গলবার রাত ১২টা থেকে ভারতজুড়ে লকডাউন শুরু হবে; চলবে আগামী ২১ দিন পর্যন্ত। তিনি বলেন, একদিনের জনতা কারফিউ দেখিয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবে করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই করতে পারি। করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা।
তিনি বলেন, করোনা মানে কেউই রাস্তা পার হবেন না। ঘরের বাইরে এক পা বের হওয়ার মানে, প্রাণঘাতী এই রোগকে আপনার বাড়িতে নিয়ে আসা। করোনাভাইরাসের লড়াইয়ে কেন্দ্রীয় সরকার ১৫ হাজার কোটি রুপি বরাদ্দ দিয়েছে।
জাতির উদ্দেশে দেয়া ভাষণে ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, প্রয়াজনীয় সব দ্রব্য-সামগ্রীর সরবরাহ অব্যাহত রাখতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। শুধুমাত্র অসুস্থদের জন্য সামাজিক দূরত্ব নয়; এটা সবার জন্য, এমনকি প্রধানমন্ত্রীর জন্যও। ভারত আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমাদের নেয়া পদক্ষেপই বলবে আমরা এই দুর্যোগের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য কি করছি।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনার উৎপত্তি হওয়ার পর বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বের ৩ লাখ ৯৫ হাজার ৫৩২ জন আক্রান্ত এবং ১৭ হাজার ২২৯ জনের প্রাণ কেড়েছে করোনা। চীন সরকারের সর্বশেষ তথ্য বলছে, দেশটিতে এই ভাইরাসে মারা গেছেন অন্তত ৩ হাজার ২৭৭ এবং আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ১৭১ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৭৩ হাজার ১৫৯ জন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা