‘কাউয়া বিরিয়ানি’ খেয়ে আনন্দিত সাধারণ মানুষ!
০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৫ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
খাবার হিসেবে বিরিয়ানির আলাদা কদর আছে। এর প্রথম প্রচলন ভারতের দিল্লি এবং লক্ষ্মৌতে। কিন্তু সেই দেশেই কি-না বিরিয়ানি নিয়ে প্রতারণা করা হলো! তামিলনাড়ুর রামেশ্বরমে মুরগির নামে কাকের মাংস বিক্রি করছিলেন দুই ব্যবসায়ী। আর এর দায়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকালে ওই দুই ব্যবসায়ীর কাছ থেকে ১৫০টি মৃত কাক পাখিও উদ্ধার হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুরগির মাংসের নামে কাকের মাংস বিক্রির কারবার বহুদিন ধরেই করে আসছিলেন তারা। যখন পূর্বপুরুষদের স্মরণের কথা বলে দুই ব্যক্তি কাকদের খাবার খাওয়াচ্ছিল, ঠিক তখনই একজনের সন্দেহ হয়। এরপরই এক এক করে অসংখ্য কাক মরতে শুরু করে। পরে ওই ব্যক্তি বিষয়টি পুলশিকে জানায়। এরপর সত্যি দেখা যায়, কাকের খাবারের মধ্যে বিষ মেশানো ছিল এবং মরা কাকগুলোকেই মুরগির বলে বিক্রি করছিলেন অভিযুক্তরা।
শহরের রাস্তার ধারের বিভিন্ন খাবারের দোকানে ওই কাকের মাংস বিক্রি করতেন তারা। ফলে বেশ কয়েক মাস ধরে বিভিন্ন বিরিয়ানির দোকানেও মুরগির বলে কাকের বিরিয়ানি বিক্রি হয়েছে। আর সেই খাবারই আনন্দের সঙ্গে খেয়েছে সাধারণ মানুষ। এমন ঘটনায় পুরো এলাকায় হইচই পড়ে গিয়েছে। গ্রেফতার দুজনের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা