গোমূত্র ও গোবর করোনাভাইরাস এর প্রতিষেধক: স্বামী চক্রপানি
০১ ফেব্রুয়ারি ২০২০, ০২:২০ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে পুরো চীন। মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। ভারতসহ আরও অন্তত ২২টি দেশে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের কোনও প্রতিষেধক এখনও আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা।
এরই মধ্যে আবার ভারতের হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপানি মহারাজ বলে ফেললেন, করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে গোমূত্র ও গোবর ব্যবহার করা যেতে পারে। এমনকি করোনাভাইরাস আতঙ্ক দূর করতে একটি বিশেষ যজ্ঞ নাকি আয়োজন করতে চায় হিন্দু মহাসভা।
চক্রপানি মহারাজ বলেন, গোমূত্র ও গোবর খেলে করোনাভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। যে ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত, সেই ব্যক্তি একবার ‘ওম নমঃ শিবায়’ বলে গোমূত্র এবং গোবর খেতে পারলেই করোনাভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। খুব শিগগিরই একটি বিশেষ যজ্ঞ আয়োজন করা হবে। এই ভাইরাসের আতঙ্ক দূর করার জন্য।
দ্রুত ছড়াতে থাকায় ইতোমধ্যেই বৈশ্বিক জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। শনিবার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত চীনে এই প্রাণঘাতী ভাইরাসে মৃতের সংখ্যা ২৫৯ জনে দাঁড়িয়েছে। আর এখন পর্যন্ত ১১ হাজার ৭৯১ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এরই মধ্যে হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপানি মহারাজ এই দাবি তুলে বসলেন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা