অর্থের লোভে একে একে ৫ সন্তানকে বিক্রি!
২৬ জানুয়ারি ২০২০, ০২:০০ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ এএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
অর্থের লোভে নিজের ৫ সন্তানকে একে একে বিক্রি করে দিয়েছেন এক পাষণ্ড মা। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মহামায়াপাড়ায় এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় দুইজনেক আটক করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
টাকার লোভে এর আগে ৪ সন্তানকে বিক্রি করেছিলেন ওই নারী। এবার তার ষষ্ঠ সন্তানকেও ৪০ হাজার টাকায় বেচে দিলেন। বিক্রি করে দেয়া পুত্রসন্তানের বয়স ৩ মাস বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজ।
স্থানীয়দের অভিযোগের বরাতে খবরে বলা হয়, ৬ সন্তানের মা বাবলি। এর আগেও ৪ সন্তানকে বিক্রি করেছেন নিষ্ঠুর এই মা। আর এজন্যই কিছুদিন আগে থেকেই বাবলির ওপর নজর রাখা শুরু করেন এলাকার বাসিন্দারা।
জানা গেছে, দেড় মাস জলপাইগুড়িতে ছিলেন না বাবলি। এলাকার বাসিন্দাদের চোখকে ফাঁকি দিতে শিলিগুড়িতে শ্বশুরবাড়িতে গা ঢাকাও দেয় বাবলি। অভিযোগ, সেখান থেকেই সন্তান বিক্রির ডিল চূড়ান্ত করেন তিনি। এলাকারই বাসিন্দা ভোলা সিংহের মাধ্যমে ইসলামপুরে নিজের সন্তানকে বিক্রি করেন।
শনিবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানাতে এলাকাবাসীরা এসে এই বিষয়ে অভিযোগ জানান। ঘটনায় তদন্তে নেমেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এর পেছনে বড় কোনো চক্র আছে কিনা তা জানতে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এছাড়া পলাতক ভোলা সিংহের খোঁজ চলছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা