ছত্তিগড়ে ভারতীয় পুলিশ বাহিনীতে গোলাগুলি: ৬ জন নিহত
০৪ ডিসেম্বর ২০১৯, ০২:১৬ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের আধা সামরিক বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ৪৫ ব্যাটেলিয়নে গোলাগুলির ঘটনা ঘটেছে। সীমান্ত এই পুলিশ বাহিনীর গোলাগুলিতে অন্তত ৬ কর্মকর্তা ও জওয়ান নিহত এবং আরও দু'জন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ছত্তিগড়ের নারায়ণপুর জেলায় আইটিবিপির ৪৫ ব্যাটেলিয়ন ক্যাম্পে এ গোলাগুলির ঘটনা ঘটে।
বাস্তার রেঞ্জের পুলিশের মহাপরিদর্শক সুন্দর রাজ পি সরকারি দেশটির সরকারি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, রায়পুর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরের নারায়ণপুরে আইটিবিপির ৪৫ ব্যাটেলিয়নের কাদেনার ক্যাম্পে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আইটিবিপির এক জওয়ান সরকারি অস্ত্র ব্যবহার করে তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ৫ জন নিহত ও আরও ৩ জন আহত হন। পুলিশের শীর্ষ এই কর্মকর্তা আরো বলেন, পরে নিজের আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওই জওয়ান। আহতদের উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে কী কারণে ওই জওয়ান সহকর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছেন তা এখনও পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, বাড়িতে যাওয়ার জন্য ছুটি না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। সূত্র : পিটিআই।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা