মুম্বাইয়ে চারতলা ভবন ধসে ২ জন নিহত, চাপা পড়ে আছেন অন্তত ১৫ জন
২৪ আগস্ট ২০১৯, ০১:০০ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম
বিদেশ ডেস্ক:
ভারতের মুম্বাইয়ে একটি চারতলা ভবন ধসে পড়ে অন্তত দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) রাতে মুম্বাইয়ের ভিওয়ান্ডিতে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, নিহত দুজনের নাম সিরাজ আহমেদ আনসারি (২৩) ও আকিব আনসারি (২২)। এদিকে ধ্বংসস্তূপের মধ্যে অন্তত ১৫ জন মানুষ চাপা পড়ে রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ভবনটি ধসে পড়ার পরপরই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়। এসময় তারা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকে পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই আটকে পড়াদের যত দ্রুত সম্ভব উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী বাহিনীর সদস্যরা।
পুলিশ জানিয়েছে, ভিওয়ান্ডির চারতলা বাড়িটি বেআইনি। বাড়িটা মাত্র আট বছরের পুরনো। তবে এত অল্প সময়ের মধ্যেই বাড়িতে একাধিক ফাটল দেখা দেয়। সম্প্রতি বড় ফাটল চোখে পড়ায় বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটি ওই বাড়িতে বসবাসকারী ২২টা পরিবারকে বাড়ি ছাড়ার নির্দেশ দেয়। পুরোপুরি ফাঁকা করে দেয়া হয় ওই বহুতল ভবনটি। কিন্তু নিজেদের জিনিসপত্র নিতে শুক্রবার রাতে কেউ কেউ বাড়ির ভিতরে ঢুকেছিলেন। তখনই ঘটে এই দুর্ঘটনা।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা