কলকাতায় প্রাইভেটকারের ধাক্কায় দুই বাংলাদেশি নিহত
১৭ আগস্ট ২০১৯, ০৪:২৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম
বিদেশ ডেস্ক:
ভারতের কলকাতায় সড়ক দুর্ঘটনায় কাজি মহম্মদ মইনুল আলম(৩৬) এবং ফারহানা ইসলাম তানিয়া (৩০) নামে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত গভীর রাতে শহরের লাউডন স্ট্রিট ও শেক্সপিয়ার সরণির সংযোগস্থলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাইভেটকারের ধাক্কায় তাদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, রাত ২টার দিকে বিড়লা তারামণ্ডলের দিক থেকে শেক্সপিয়ার সরণি ধরে কলামন্দিরের দিকে প্রচণ্ড গতিতে যাচ্ছিল জাগুয়ার ব্র্যান্ডের একটি প্রাইভেটকার। সে সময় লাউডন স্ট্রিট ধরে যাচ্ছিল একটি মার্সিডিজ। ওই সংযোগস্থলে মার্সিডিজ গাড়িটির মাঝখানে সজোরে ধাক্কা মারে জাগুয়ারটি। এতে জখম হন মার্সিডিজের চালক ও আরোহী।
খবর: আনন্দ বাজার পত্রিকার
এ সময় প্রবল বৃষ্টি থাকায় রাস্তার পাশে পুলিশ কক্সের নিচে দাঁড়িয়ে ছিলেন মইনুল আলম এবং তানিয়া-সহ তিন পথচারী। জাগুয়ারের গতিবেগ এতটাই বেশি ছিল যে মার্সিডিজটিকে ধাক্কা মারার পর সেটা পুলিশ বক্সে দাঁড়িয়ে থাকা দু’জনকে পিষে দেয়। কোনওক্রমে বেঁচে যান তাঁদের সঙ্গে থাকা অন্য ব্যক্তি। ঘটনার পরই গাড়ি ফেলে পালিয়ে যায় জাগুয়ারের চালক।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যায়। চিকিৎসকরা মইনুল আলম ও তানিয়াকে মৃত বলে ঘোষণা করেন। মার্সিডিজের আরোহীদের চিকিৎসা চলছে। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, সিগন্যাল ভেঙে জাগুয়ারটি দুরন্ত গতিতে ছুটে আসার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। জাগুয়ারটিকে আটক করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে চালককে আটকের চেষ্টা চলছে।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি