তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ বৃদ্ধি করলো ভারত
২১ জুলাই ২০১৯, ০৬:২৭ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
বিদেশ ডেস্ক:
বিতর্কিত লেখিকা বাংলাদেশি বংশোদ্ভূত তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে ভারত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার এই ভিসার মেয়াদ বাড়িয়েছে বলে রবিবার (২১ জুলাই)মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। এনডিটিভির খবরে তা বলা হয়েছে।
তসলিমা নাসরিন টুইটারে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথকে তা বাড়িয়ে এক বছর করার অনুরোধ করেছিলেন। অবশেষে তার সেই অনুরোধ রাখলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।
২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে ভারতে বসবাসের মেয়াদ বৃদ্ধি পেয়ে আসছেন সুইডেনের নাগরিকত্ব পাওয়া তসলিমা। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা দেশটির সরকারি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, আগামী ২০২০ সালের জুলাই পর্যন্ত তসলিমা নাসরিনের জন্য ভারতে বসবাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
ভারতে নির্বাসিত ৫৬ বছর বয়সী এ বাংলাদেশি লেখিকা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে টুইট বার্তায় বলেন, সম্মানিত অমিত শাহজি, আমার ভিসার মেয়াদ বাড়ানোয় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাঁচ বছরের ভিসা চেয়ে পেয়েছিলাম মাত্র তিন মাসের। আপনার জন্য তা মেয়াদ বাড়িয়ে এক বছরের জন্য করা হয়।
এখন ভারতই আমার একমাত্র আবাস। আমি নিশ্চিত আপনারা আমাকে রক্ষা করবেন।
ইসলামবিরোধী লেখার জন্য ১৯৯৪ সালে ইসলামী দলগুলোর হত্যার হুমকিতে দেশ ছাড়ার পর আর বাংলাদেশে ফিরেননি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা