ভারতের জম্মু-কাশ্মীরে বৈষ্ণদেবী মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২
০১ জানুয়ারি ২০২২, ০৫:২৩ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বৈষ্ণদেবী মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। স্থানীয় সময় শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে দুই লাখ রুপি অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার রুপি।
জানা গেছে, কাটরার বৈষ্ণদেবী মন্দিরে এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় নারায়ণী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, এ ঘটনার পর মন্দিরের আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, বৈষ্ণদেবী মন্দির চত্বরে পদপৃষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়। আহত হন অনেকে। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, রাত ২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। দুই দলই একে অপরের দিকে তেড়ে আসলে ভিড়ের মধ্যে পড়ে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
প্রতি বছর ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত অতিরিক্ত লোকের সমাগম ঘটে জম্মু-কাশ্মীরের এই বৈষ্ণদেবী মন্দিরে। কাটরা থেকে হেঁটে পাহাড়ি পথে প্রায় ১৪-১৫ কিলোমিটার যেতে হয়। অনেকেই ওই পথ ঘোড়ায় চড়ে যান। পাহাড়ি পথের প্রায় পুরোটাই প্রশস্ত রাস্তা। তবে মন্দিরের ভেতরের পথ বেশ সংকীর্ণ। (সূত্র: এনডিটিভি, আনন্দবাজার)
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ