ভারতে বানর দলের প্রতিশোধ! এক গ্রামেই ২৫০ কুকুরকে হত্যা!
২০ ডিসেম্বর ২০২১, ০৫:২৯ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের একটি গ্রামে প্রতিশোধ নেওয়ার বিস্ময়কর এক ঘটনা ঘটেছে। সেখানে বসবাসরত বানররা অন্তত ২৫০টি কুকুরকে দালান ও গাছের শীর্ষে টেনে তুলে নিয়ে ফেলে দিয়ে হত্যা করেছে। প্রতিশোধ নেওয়ার জন্যই বানরের দল এটা করেছে বলে ধারণা।
ভারতের মহারাষ্ট্রের মাজালগাঁও এলাকার এক গ্রামেই আড়াইশো কুকুরকে হত্যা করেছে বানরের দল। ওই গ্রামের পাশের এলাকাতেও কিছু কুকুরকে হত্যা করেছে তারা। বানরের দল একটি কুকুর ছানাকেও ছাড় দেয়নি। বানরের হামলার শিকার হয়েছে স্কুল শিক্ষার্থীসহ গ্রামের বাসিন্দারাও। কুকুরের দল বানরের একটি বাচ্চাকে মেরে ফেলার প্রতিশোধ হিসেবে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা বলছেন।
গ্রামের বাসিন্দারা বলছেন, বানরের দল এসে কুকুরকে ধরে নিয়ে গাচে উঠে যাচ্ছে। এরপর উঁচু থেকে কুকুরকে ফেলে দিচ্ছে। এছাড়া কুকুরকে উঁচু ভবনের ছাদে তুলে নিয়ে গিয়েও ফেলে হত্যা করেছে তারা। এ ব্যাপারে প্রতিকার চেয়ে স্থানীয় বন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছেন বাসিন্দারা।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বন কর্মকর্তারা গ্রামে এসে একটি বানরেরও নাগাল পাননি। গ্রামবাসী চেষ্টা করছেন, কুকুরকে বাঁচানোর জন্য। এদিকে এতো সংখ্যক কুকুরকে হত্যা করেও শান্তি পায়নি বানরের দল। এখন তারা শিশুদের ওপর হামলা করছে।
শিশুরা বলছে, তারা স্কুলে যাওয়া-আসার পথে বানরের হামলার শিকার হচ্ছে। এজন্য তারা সতর্ক হয়ে চলাচল করছে। তাদের মা-বাবারাও সন্তানদের নিয়ে আতঙ্কে আছে। (সূত্র: গালফ টুডে)
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ