ভারতের প্রতিরক্ষাপ্রধানসহ বিধ্বস্ত হেলিকপ্টারের ১৩ আরোহীর মৃত্যু
০৮ ডিসেম্বর ২০২১, ০৬:৫১ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের তামিলনাড়ুতে সামরিক বাহিনীর এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। বিধ্বস্ত হওয়া ওই চপারে ভারতের প্রতিরক্ষাপ্রধান ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী, সামরিক সহকারী, নিরাপত্তা কমান্ডো এবং বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। দুর্ঘটনায় চপারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়।
তবে তামিলনাড়ু কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি, নিহতদের মধ্যে প্রতিরক্ষাপ্রধান আছেন কি না। কেননা নিহতদের শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়েছে এবং ডিএনএ টেস্ট ছাড়া তাঁদের শনাক্ত করা সম্ভব নয়। তবে, জেনারেল বিপিন রাওয়াত ওই হেলিকপ্টারে ছিলেন- বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় বিমানবাহিনী।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ ভারতের তামিলনাড়ুর কুনুরের কাছে গভীর জঙ্গলের ওপর আছড়ে পড়ে সেনাবাহিনীর এমআই-১৭ ভিফাইভ হেলিকপ্টারটি। ঘটনার পর পরই শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ ঘটনায় শোক জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হেলিকপ্টারটি নীলগিরি জেলার ওয়েলিংটন ডিফেন্স সার্ভিস ট্রেইনিং ইনস্টিটিউশনের উদ্দেশে যাত্রা করেছিল। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এ ঘটনার বেশ কিছু ফুটেজ প্রকাশ করা হয়েছে। এতে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।
উল্লেখ্য, বিপিন রাওয়াত ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএফ)। ২০১৯ সালে ভারত সরকার পদটি তৈরির পর থেকেই এর দায়িত্বে রয়েছে তিনি। বিপিন রাওয়াত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যতম উপদেষ্টাও।
বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রায় চার দশক ভারতীয় সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এ কর্মকর্তার। একসময় ভারতশাসিত কাশ্মীর এবং চীন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়েছেন তিনি।
ভারতের উত্তর-পূর্ব সীমান্তে সশস্ত্র সংঘাত কমানো এবং প্রতিবেশী মিয়ানমারে আন্তঃসীমান্ত বিদ্রোহ দমন অভিযানে তদারকির জন্য বিপিন রাওয়াতকে অনেকটা কৃতিত্ব দেওয়া হয়।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ