প্রতিবেশি দেশ ভারতে দুই জনের শরীরে করোনার ওমিক্রন ধরণ শনাক্ত
০২ ডিসেম্বর ২০২১, ০৭:৫৫ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
এবার বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে দুজনের শরীরে করোনাভাইরাসের ওমিক্রন ধরণ শনাক্ত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করা হয়। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, ওই দুইজন যাদের সংস্পর্শে গিয়েছিলেন তাদের চিহ্নিত ও পরীক্ষা করা হচ্ছে।
এর আগে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। তিনি গত ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরেন। এর ৭ দিন পরেই তার দেহে করোনা পজিটিভ ধরা পড়ে। ওই ব্যক্তি করোনাভাইরাসরোধী ভ্যাকসিনের দুই ডোজ নেওয়ার পরও ওমিক্রনে আক্রান্ত হন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ বুধবার এক বিবৃতিতে বলেন, ওমিক্রন কতটা সংক্রামক তা কয়েকদিনের মধ্যে হয়তো জানা সম্ভব হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন করোনাভাইরাস শনাক্তের খবর পৌঁছায়। এরপর নেদারল্যান্ডস, ডেনমার্ক, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে তা ছড়িয়ে পড়ে। এর জেরে অনেক দেশ সীমান্ত বন্ধসহ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ