ভারতের মহারাষ্ট্রে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২৬ মাওবাদী নিহত
১৪ নভেম্বর ২০২১, ০৪:৪৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের গভীর জঙ্গলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ২৬ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। এছাড়া বন্দুকযুদ্ধে দেশটির পুলিশের ৪ সদস্যও গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৩ নভেম্বর) রাজ্যের রাজধানী মুম্বাই থেকে ৯০০ কিলোমিটারের বেশি দূরের গাদচিরোলি জেলায় বন্দুকযুদ্ধে হতাহতের এই ঘটনা ঘটেছে।
গাদচিরোলি জেলার পুলিশ সুপার অঙ্কিত গয়াল বলেছেন, আমরা জঙ্গল থেকে এখন পর্যন্ত ২৬ জন নকশালের মরদেহ উদ্ধার করেছি। তিনি বলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডির নেতৃত্বে মার্দিনতোলার জঙ্গলের কোরচি এলাকায় সি-৬০ পুলিশের একটি কমান্ডো দলের তল্লাশি অভিযানের সময় শনিবার সকালের দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
বিদ্রোহী এই গোষ্ঠীর একটি সূত্র বলেছে, নিহত মাওবাদীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে শীর্ষ এক মাওবাদী নেতা রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।
এর আগে, পুলিশ সুপার অঙ্কিত গয়াল বন্দুকযুদ্ধে পুলিশের চার কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানান। পরে ওই পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে নাগপুরের একটি হাসপাতালে নেওয়া হয়।
গাদচিরোলি জেলার সঙ্গে মাওবাদী বিদ্রোহী অধ্যুষিত ছত্তিশগড় রাজ্যের সীমান্ত রয়েছে। সূত্র: এনডিটিভি
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা