ভারতের বিহারে ‘ভেজাল মদ’ পানে অন্তত ২৪ জনের মৃত্যু
০৫ নভেম্বর ২০২১, ০২:৫৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের বিহার রাজ্যে ভেজাল মদ পানে গত দুই দিনে অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে দেশটির পুলিশ। একটি মামলাও করা হয়েছে বলে জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।
বিহার রাজ্যের ওয়েস্ট চাম্পারান ও গোপালগঞ্জ জেলায় এসব ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার ( ৪ নভেম্বর) ওয়েস্ট চাম্পারান জেলার তেলহুয়া গ্রামের বেতিয়ায় স্থানীয়ভাবে তৈরি মদ হুচ পানে মৃত্যু হয় ৮ জনের। অপরদিকে, ১৬ জনের মৃত্যু হয়েছে গোপালগঞ্জে। যদিও জেলা কর্তৃপক্ষ গোপালগঞ্জে ৮ জনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে।
উভয় জেলা কর্তৃপক্ষ মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। গত ১০ দিনের মধ্যে বিহারের তেলহুয়ায় হুচ পানে মৃত্যুর এটি তৃতীয় ঘটনা বলে জানা গেছে।
রাজ্য মন্ত্রী জনক রাম এতো মানুষের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জে ছুটে যান। তিনি বলেন, যারা মারা গেছে, তাদের বাড়িতে গেছেন তিনি। তবে এ ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগও করেছেন তিনি।
গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তা আনন্দ কুমার বলেন, গত দুই দিনে জেলার মুহাম্মাদপুর গ্রামে রহস্যজনক কারণে কিছু লোকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়ায় তাদের মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। পুলিশের তিনটি দল ঘটনাটি খতিয়ে দেখছে বলেও জানান তিনি। এদিকে, স্থানীয় পুলিশ জানিয়েছে, এরই মধ্যে কয়েকটি মরদেহ তাদের পরিবার দাহ করে ফেলেছে।
চলতি বছর জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আরও ৭০ জনের ‘ভেজাল মদ’ পানে মৃত্যুর ঘটনা ঘটে ভারতে। অথচ ২০১৬ সালের ৫ এপ্রিল থেকে বিহারে মদ উৎপাদন, বিক্রি ও পানে নিষিধাজ্ঞা জারি করে রাজ্য সরকার।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা