ভারতের দিল্লিতে আদালতে গ্যাংস্টারদের হামলা, গুলিতে নিহত ৩
২৪ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৭ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের দিল্লিতে একটি আদালতের ভেতরে নজিরবিহীন হামলা চালিয়েছে গ্যাংস্টাররা। এতে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) উত্তর দিল্লির রোহিনী আদালতকক্ষের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা সংবাদমাধ্যমকে বলেন, হামলাকারীদের গুলিতে বেশ কয়েকটি মামলার আসামি দুর্ধর্ষ গ্যাংস্টার জিতেন্দ্র গোগী প্রাণ হারিয়েছেন। গত এপ্রিলে গ্রেফতারের পর তিহার কারাগারে রাখা হয় তাকে। আজ আদালতে হাজির করা হয়েছিল। তাকে আদালতে তোলা হলে অন্য আরেকটি সন্ত্রাসী দল হামলা চালায়। পুলিশের পাল্টা গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়।
পরে পুলিশ পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন নারী আইনজীবীও আছেন।
রোহিণীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেছেন, আইনজীবীর পোশাক পরে আততায়ীরা আদালতের মধ্যেই গোগীর উপর গুলি চালায়। তার পর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।
এদিকে, ঘটনাটির পর আদালত প্রাঙ্গণে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি