ভারতে ভারি বর্ষণের পর ভূমিধসে ৩৬ জনের প্রাণহানি
২৩ জুলাই ২০২১, ০৮:৫০ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৫ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
টানা কয়েকদিনের ভারি বর্ষণের পর ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে ৩৬ জন নিহত হয়েছেন। এছাড়াও বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যায় হাজারও মানুষ আটকা পড়েছেন। রাজ্যটির কঙ্কন অঞ্চলের রায়গড় জেলায় এই ঘটনা ঘটেছে। এনডিটিভি সূত্রে এতথ্য জানা যায়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতের পর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত রায়গড় জেলাটি মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্যোগে আটকে পড়া মানুষকে উদ্ধারে কাজে লাগানো হচ্ছে হেলিকপ্টার।
এনডিটিভি আরও জানিয়েছে, বন্যা ও ভূমিধসের কারণে আটকে পড়া মানুষকে বাড়ির ছাদ বা আশপাশের উচু স্থানে অবস্থান নিতে বলা হয়েছে। হেলিকপ্টার থেকে তাদেরকে চিহ্নিত ও উদ্ধারের জন্যই এই আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রতিবারই বৃষ্টিতে নাজেহাল পরিস্থিতির শিকার হন মহারাষ্ট্রের বাসিন্দারা। সে রাজ্যের একাধিক জেলার রাস্তাঘাট, ঘর-বাড়ি চলে যায় পানির নিচে। এবারও বর্ষা আসতেই ভয়াবহ চেহারা নিয়েছে মহারাষ্ট্রের একাধিক জেলা। সর্বশেষ মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরে রায়গড়ের তিনটি আলাদা এলাকায় ভূমিধসে প্রাণ গেছে অন্তত ৩৬ জনের।
নিহতদের মধ্যে ৩২ জনকে তালাই থেকে এবং বাকি ৪ জনের মরদেহ শখর সুতা ওয়াদি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ধসে এখনও প্রায় ৩০ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন রায়গড়ের জেলা কালেক্টর নিধি চৌধুরী। যারা ওই এলাকায় আটকে পড়েছেন, তাদের উঁচু জায়গায় কিংবা ছাদে উঠে আসার পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে হেলিকপ্টারের মাধ্যমে সেখানে থেকে তাদের উদ্ধার করা সম্ভব হয়।
এদিকে ঘটনাস্থলে জোরগতিতে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় নৌবাহিনীর দু’টি ইউনিট, ১২টি স্থানীয় উদ্ধারকারী দল, উপকূলরক্ষীদের দু’টি দল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) তিনটি দল।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ