ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বরেকর্ড
০৬ মে ২০২১, ০৩:২৪ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাসের সব রেকর্ড ছাড়িয়ে আক্রান্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড গড়লো ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৯৮০ জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো দু’লাখ ৩০ হাজার। দেশটিতে এদিন আরও করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ লাখ ১২ হাজার ২৬২ জন। বৃহস্পতিবার (০৬ মে) এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।
দেশটির পাঁচটি রাজ্য ২৪ ঘণ্টায় দেখলো এ যাবৎকালের রেকর্ড মৃত্যু। রাজ্যগুলো হলো- উত্তর প্রদেশ, কর্নাটক, পাঞ্জাব, হরিয়ানা ও তামিলনাড়ু। এর মধ্যে উত্তর প্রদেশে মারা গেছেন ৩৫৭ জন, কর্ণাটকে ৩৪৬ জন, পাঞ্জাবে ১৮২ জন, হরিয়ানায় ১৮১ জন এবং তামিলনাড়ুতে ১৬৭ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় মারা গেছেন ৯২০ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত তিনদিনে টেস্টে পজিটিভ শনাক্তের হার (টিপিআর) বেড়ে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৪ শতাংশ। দেশটিতে এদিন আরও করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ লাখ ১২ হাজার ২৬২ জন। এটি বিশ্বের মধ্যে কোনো দেশে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। এর আগের রেকর্ডটিও ভারতেরই ছিল। গত ৩০ এপ্রিল বিশ্বে প্রথমবারের মতো একদিনে চার লক্ষাধিক রোগী শনাক্ত হয়েছিল দেশটিতে।
বিভাগ : বিশ্ব
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২