ভারতের মহারাষ্ট্রে অক্সিজেন ট্যাঙ্কার লিক: ২২ করোনা রোগীর মৃত্যু
২১ এপ্রিল ২০২১, ০৭:৪১ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৯ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মহারাষ্ট্রের নাশিক জেলায় একটি অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে যাওয়ার কারণে অক্সিজেনের অভাবে ২২ করোনা রোগীর মৃত্যু হয়েছে। জেলার কালেক্টর এনডিটিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন। মহারাষ্ট্রের একটি হাসপাতালের বাইরে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে ওই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ মিনিট ধরে অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। ফলে অক্সিজেনের তীব্র সঙ্কটে ২২ করোনা রোগী প্রাণ হারান।
জেলার কালেক্টর সুরাজ মানধারে এনডিটিভিকে বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী জাকির হোসেইন পৌরসভা হাসপাতালে অক্সিজেন সরবরাহের অভাবে ২২ রোগীর মৃত্যু হয়েছে।
ওই হাসপাতালটিতে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। যারা মারা গেছেন তারা সবাই ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। তাদের অবিরাম অক্সিজেনের সাপোর্টের দরকার। কিন্তু প্রায় ৩০ মিনিট ধরে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় এসব রোগীকে বাঁচানো যায়নি। ওই হাসপাতালে প্রায় ১৫০ জন রোগী ভেন্টিলেটর বা অক্সিজেন সাপোর্টে রয়েছেন।
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেস তোপ জানিয়েছেন সরকার এই ঘটনা তদন্ত করবে। তিনি বলেন, আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী, যেসব রোগীরা ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তাদের মৃত্যু হয়েছে।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ