ভারতে এক পার্টিতে যোগ দিয়ে একসঙ্গে করোনায় আক্রান্ত ১০৩ জন
১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৭:১৬ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪২ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ভ্যাকসিন এসেছে মানেই যে করোনা চলে গেছে- এমন ভাবনা মোটেও ঠিক নয়। তা আরও একবার প্রমাণ করল ভারতের বেঙ্গালুরুর এক ঘটনা। জানা গেছে, সম্প্রতি আবাসনে একটি পার্টি হয়েছিল কর্ণাটকের রাজধানীর বোম্মানাহাল্লিতে। সেখানে অংশগ্রহণকারীদের ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।
এই ঘটনার পর ওই আবাসনকে কনটেনমেন্ট জোন ঘোষণা করে বোম্মানাহাল্লি প্রশাসন। সূত্র বলছে, আক্রান্তদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা রয়েছেন কোয়ারেন্টাইনে। আক্রান্তদের মধ্যে ৯৬ জনের বয়স ষাটোর্ধ্ব। এছাড়া গর্ভবতী নারীও রয়েছেন। সবার উপর বিশেষ নজর রাখা হচ্ছে।
উল্লেখ্য, ভারত উল্লেখযোগ্য সাফল্যের সঙ্গে বিশ্বের মধ্যে দ্রুত ৭০ লাখেরও বেশি লোককে কোভিড-১৯ টিকা প্রদান করেছে। ভারত মাত্র ২৬ দিনে এই কৃতিত্ব অর্জন করেছে। এই লক্ষ্যমাত্রা অর্জন করতে যুক্তরাষ্ট্রে ২৭ দিন এবং যুক্তরাজ্যে ৪৮ দিন সময় লেগেছে। ১,৪৩,০৫৬টি সেশনে এসব টিকা প্রদান করা হয়। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ